হোম > জাতীয়

নিরীক্ষা কার্যক্রম আরও কার্যকর করার আহ্বান সিএজির

বিশেষ প্রতিনিধি

জনবান্ধব প্রশাসন গঠনে নিরীক্ষা কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার আহ্বান জানিয়েছেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম।

বুধবার (২০ মে) সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ সেবা কার্যক্রমের সমাপনী দিনে তিনি এ কথা বলেন।

১১–১৯ মে ২০২৬ পর্যন্ত পরিচালিত এ বিশেষ সেবা সপ্তাহে সারা দেশের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কার্যালয় এবং অডিট অধিদপ্তরসমূহে সর্বমোট ১ লাখ ৮ হাজার ৩৪৬ জন সেবাগ্রহীতাকে দ্রুত ও আন্তরিকতার সঙ্গে বিভিন্ন সেবা প্রদান করা হয়।

পরিদর্শনকালে ডেপুটি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিনিয়র) মো. শরীফুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ সময় সিএজি সংশ্লিষ্ট অডিট অধিদপ্তরের মহাপরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনকালে সিএজি বলেন, জনগণের জন্য সরকারি সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও মানসম্মতভাবে নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সেবাপ্রদান ব্যবস্থাকে আরও সহজ, মানবিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ১৭টি অডিট অধিদপ্তরের মাধ্যমে কমপ্লায়েন্স, পারফরমেন্স, ফাইন্যান্সিয়াল, আইটি, জলবায়ু ও পরিবেশ, এসডিজি এবং রিয়েল টাইম অডিটসহ বিভিন্ন ধরনের নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়িতা (Economy), দক্ষতা (Efficiency) ও কার্যকারিতা (Effectiveness) নিশ্চিত করার পাশাপাশি Value For Money এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিটের ওপরও বর্তমান সরকার বিশেষ গুরুত্বারোপ করেছে বলে তিনি উল্লেখ করেন। এ লক্ষ্যে যথাযথভাবে অডিট কার্যক্রম পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট মহাপরিচালকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সরকারি অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হিসাব ও নিরীক্ষা কার্যক্রমকে আরও কার্যকর, ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান সিএজি।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট অডিট অধিদপ্তরসমূহের কর্মকর্তাগণ বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে গৃহীত কার্যক্রম ও সেবার বিষয়ে প্রাপ্ত ফিডব্যাক সম্পর্কে সিএজিকে অবহিত করেন।

উল্লেখ, বিশেষ সেবা কার্যক্রমের আওতায় ১৭টি অডিট অধিদপ্তর, সিজিএ, ৫০টি সিএএফও কার্যালয়, ৮ বিভাগ, ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা, সিজিডিএফ, এসএফসি, এফসি-সহ বিভিন্ন সেনানিবাসে অবস্থিত এরিয়া এফসি/এফপিও অফিস, এডিজি ফাইন্যান্স বাংলাদেশ রেলওয়ে, এফএএন্ডসিএও, ডিএফএ ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ সারা বাংলাদেশের সকল নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসে বিভিন্ন সেবা প্রদান করা হয়।

এএস

দুর্নীতি করলে আমারো ছাড় পাওয়ার সুযোগ নেই: সমাজকল্যাণমন্ত্রী

দেশের রিজার্ভ আরো বাড়ল

তাপমাত্রার তুলনায় দেশজুড়ে ভ্যাপসা গরম বেশি, কী বলছে আবহাওয়া দপ্তর

মিরপুরে বস্তি উচ্ছেদে গিয়ে তাড়া খেল পুলিশ

গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী

ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে ৪৯ ম্যাজিস্ট্রেট

জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো স্থিতিশীলতা আনতে পারে না: স্পিকার

বাজেটে ওয়াশ খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি

নিরাপত্তা শুধু অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভর করে না: স্পিকার

প্রথম সাবমেরিন ক্যাবলের ২০ বছর, বৈপ্লবিক পরিবর্তনে ভূমিকা খালেদা জিয়ার