হোম > জাতীয়

চুপ্পুর দুর্নীতির অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে

জানালেন দুদক সচিব

স্টাফ রিপোর্টার

নতুন কমিশন এলে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

সম্প্রতি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির একটি অভিযোগ দুদকে জমা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সাংবাদিকেরা বিষয়টি দুদক সচিবের কাছে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

সাইদুর রহমান খান বলেন, ‘বর্তমানে দুদকের কমিশন নেই। এ ধরনের অভিযোগ কমিশনের মাধ্যমে গ্রহণ করা হয়। শিগগিরই নতুন কমিশন গঠিত হবে বলে আমরা আশা করছি। এরপর অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সম্প্রতি ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, এস আলম, ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া, মাহবুব উল আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি।

ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে এ অভিযোগ দাখিল করেন। অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদকের কাছে অনুরোধ জানানো হয়েছে।

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের দৃশ্যমান ও গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন ড. খলিল

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সাইডলাইন বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক

পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি: টুকু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ঝুঁকি ভাতা ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত

ডেঙ্গু সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা: প্রধানমন্ত্রীর চিকিৎসক

অবিলম্বে জনপ্রতিনিধিদের নৈতিক আচরণবিধি প্রণয়নের আহ্বান টিআইবির

কপ-৩১ সামনে রেখে তরুণদের ২০ দফা জলবায়ু সনদ

পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী