হোম > জাতীয়

যৌথ ব্যবস্থাপনায় ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেল হাসপাতাল

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের পর স্বাস্থ্য সেবা বিভাগ ও বাংলাদেশ রেলওয়ের যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল। সোমবার রাজধানীর কমলাপু্রস্থ রেলওয়ে রেস্ট হাউজে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ, রেলপথ মন্ত্রণালয় ও অর্থ বিভাগের মধ্যে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে রেলওয়ের নিয়ন্ত্রণাধীন হাসপাতালসমূহ যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার জন্য গত ২১ এপ্রিল রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

এর প্রেক্ষিতে হাসপাতালসমূহ পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক হাসপাতালসমূহে সুষ্ঠু ও কার্যকর স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে অর্থ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের সমন্বয়ে এ ত্রিপক্ষীয় সভাটি অনুষ্ঠিত হয়।

ইতোমধ্যে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল একত্রিত হয়ে ‘চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতাল’ নামে স্বাস্থ্য সেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। সভায় যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত নতুন তিনটি হাসপাতাল সঠিকভাবে পরিচালনার উদ্দেশ্যে উপর্যুক্ত তিন বিভাগের করণীয় নির্ধারণে ১০০ দিনের একটি বিশেষ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণাধীন অন্যান্য হাসপাতালসমূহও পর্যায়ক্রমে যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হবে। এসব হাসপাতালে রেল কর্মচারী ও তাদের পোষ্যদের পাশাপাশি সাধারণ জনগণও স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবে।

সভায় উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম এবং রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন প্রমুখ। পরে তারা ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশন ও ঢাকা রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করেন।

জিডিপির বড় অংশ শিক্ষা-স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে: প্রধানমন্ত্রী

১০ মে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

কামরাঙ্গীচরে প্লাইউড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ

প্রথম অধিবেশনে পাস ৯৪ বিল ও ১৩৩ অধ্যাদেশ

দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না

সংরক্ষিত নারী আসনের দুই-তৃতীয়াংশ এমপি উচ্চশিক্ষিত ও কোটিপতি

স্নাতক পর্যন্ত নারী শিক্ষাকে ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

নারী-পুরুষ সমান মজুরি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর

বোয়িংয়ের সঙ্গে ১৪ বিমান কেনার চুক্তি