হোম > জাতীয়

হালনাগাদ তালিকার খসড়া প্রকাশ, ৪৪ লাখ নতুন ভোটার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে। রোববার সকালে নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশ করে। এতে কারো তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ মিলবে ১২ দিন। তালিকা থেকে মৃত ভোটার বাদ যাচ্ছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।

গত ৩০ জুন পর্যন্ত নতুন ভোটার যুক্ত হয়েছে ৪৪ লাখের বেশি। বর্তমানে দেশে ভোটার রয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পুরাতন ও নতুন ভোটার মিলিয়ে মোট ভোটার ১২ কোটি ৮১লাখ। নতুন খসড়াতে দাবি-আপত্তি নিষ্পত্তির জন্য আগামী ২২ আগস্ট পর্যন্ত সময় পাবেন নতুন ভোটাররা। এর পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এর আগে গত ৪ আগস্ট ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা জানানো হয়েছিল।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আগামী ১০ আগস্ট ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকায় ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত এমন নিবন্ধিত ভোটারদের নাম থাকবে, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ তারিখ বা তার আগে। একইসঙ্গে, মৃত ভোটারদের কর্তনের জন্য একটি তালিকাও প্রকাশ করা হবে।

সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটিবিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪ এর মাধ্যমে দরখাস্ত করতে হবে) দাখিল করা যাবে ২১ আগস্ট পর্যন্ত।

দাখিলকৃত দরখাস্তগুলো সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক নিষ্পত্তির শেষ করা হবে ২৪ আগস্টের মধ্যে। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: টুকু

আবাসন থেকে আইনি সহায়তা, এক বছরের কার্যক্রম তুলে ধরল ডাকসু

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, শঙ্কা ঘূর্ণিঝড়ের

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা

নতুন আইনে মামলার তদন্তের ক্ষমতা পেল এপিবিএন

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা কামনা

‘ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষ হত্যা করেছে আ.লীগ’