হোম > জাতীয়

কক্সবাজার সফরে প্রধান উপদেষ্টার কণ্ঠে আঞ্চলিক ভাষা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের ভূমিপুত্র প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সরকারের প্রধান হয়ে প্রথমবার তিনি এলেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। গুরুত্বপূর্ণ এই সফরে যেখানে গিয়েছিলেন তিনি প্রাণ খুলে কথা বলেছেন চট্টগ্রামের ভাষায়।

শুক্রবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিব সহ অবতরণ করেন ড. ইউনূস। বিকেলে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আঁর হতা হইবাল্লাই ন আইয়ি, অনারাত্তুন জাইনত আইসসিদে’।

এছাড়াও তিনি ওই সভায় আঞ্চলিকে তরুণদের প্রশ্নের উত্তর দেন। পড়ন্ত বিকেলে এন্তেনিও গুতেরেস কে নিয়ে লাখো রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নেন তিনি। সেখানেও বক্তব্যে রোহিঙ্গাদের উদ্দেশ্যে তিনি বলেন,’ আল্লাহর কাছে দোয়া গরি সাম্মর বার যেন অনরা নিজর বাড়িত যাইয়ারে ঈদ গরিত পারন।’

সন্ধ্যা ৬ টা ৪৫ এর দিকে উখিয়া থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের গাড়িবহর।

উল্লেখ্য, দীর্ঘ সাত বছর পর বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন আন্তোনিও গুতেরেস। মহাসচিব কে নিয়ে কক্সবাজারে সফরে আসেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস৷ কক্সবাজার বিমানবন্দরে সকালে পৌঁছালে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির