হোম > জাতীয়

মাইলস্টোন ট্র্যাজেডি : এবার চলে গেলো চৌদ্দ বছরের আয়ান

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থী মারা গেছেন। তার নাম সাহীল ফারাবী আয়ান (১৪)। জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত পৌনে দুইটাই মারা যায় আয়ান। নিহত আয়ান সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

সোমবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, তার শরীরে ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। মিরপুর মধ্য মনিপুরের মোহাম্মদ আলী মাসুদের ছেলে আয়ান।

গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই ট্র্যাজেডিতে এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে, তাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী।

যদিও রোববার সকাল ১০টা নাগাদ স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ৩৪। আর আহত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন।

সরকারি চাকুরেদের সুযোগ সুবিধায় বড় পরিবর্তন

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী