হোম > জাতীয়

ঈদযাত্রায় দুর্ঘটনায় উদ্ধারকাজে ব্যবহৃত হবে হেলিকপ্টার

আমার দেশ অনলাইন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। বড় ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য এবার হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, মহাসড়ক বা রেলপথে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হেলিকপ্টার ইউনিট প্রস্তুত রাখা হবে।

দুর্গম বা যানজটপূর্ণ এলাকায় দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করতে আকাশপথ ব্যবহার করা হবে।

পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল, রেসকিউ বোট, আধুনিক অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে কোস্ট গার্ডের সহায়তাও নেওয়া হবে। মহাসড়কের পাশের হাসপাতাল ও ট্রমা সেন্টারগুলোকে জরুরি চিকিৎসা সেবার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দুর্ঘটনার পরবর্তী প্রথম কয়েক ঘণ্টা উদ্ধারকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত ব্যবস্থা নেওয়া গেলে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব।

চাকরি পেলেন গুম-খুন ও জুলাই শহীদ-আহত পরিবারের ৭৪ সদস্য

জুলাই শহীদদের অবদানেই ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশের মানুষ

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

অবৈধ ও লুটের অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার

এআই দিয়ে মামলার রায় লেখা অনুচিত, ব্যবহারে আইন থাকা প্রয়োজন

ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে গুমকে ব্যবহার করেছে

ইউরোপ ব্যাধিতে নিভছে তরুণদের জীবন,তবু থামছে না নির্মম যাত্রা

কেরানীগঞ্জে গ্যাস নেই সাত দিন, কলকারখানা বন্ধ

ছুটির দিনে বিদ্যুৎ ঘাটতি কিছুটা কমেছে