হোম > জাতীয়

সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত: সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত। আমাদের প্রধান লক্ষ্য সার্বভৌমত্ব রক্ষা করা এবং জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়ানো।’

বুধবার দুপুরে আশুলিয়ায় বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের (২০২৫-২৬) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা ও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটরা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। একই সাথে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং এই সংস্থার সব সদস্যকে অভিনন্দন জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় বিভিন্ন কৃতী বিএনসিসি সদস্যকে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান। পরে প্যারেড গ্রাউন্ডে মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করেন বিএনসিসি ক্যাডেটরা।

কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব, ৯ পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালকসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ

ছাত্রদল জিন্নাহর পক্ষ নিয়েছে, তারা চায় তাকে দায়মুক্তি দিতে: জিএস ফরহাদ

মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হবে

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

৮০ উপজেলায় ইউনিয়ন পরিষদের ভোট ১২ নভেম্বর