হোম > জাতীয়

সংসদে আরো চার কমিটি গঠন, সভাপতি পদে নেই বিরোধী দলের কেউ

সংসদ রিপোর্টার

জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। গঠিত কার্যপ্রণালী-বিধি, সরকারি প্রতিশ্রুতি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন সম্পর্কিত কমিটির সভাপতি পদে বিরোধী দলের কাউকে রাখা হয়নি।

সোমবার জাতীয় সংসদে প্রথম তিনটি কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং পিটিশন কমিটি গঠনের প্রস্তাব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। পরে তা কণ্ঠভোটে পাশ হয়।

কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত এবং পিটিশন কমিটির সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে। সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এএম মাহবুব উদ্দিন খোকনকে। এ কমিটি জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে রাখা হলেও পরে সংসদে বিতর্কের পরে তাকে বাদ দেওয়া হয়।

জাতীয় সংসদের ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১ টি বিষয় ভিত্তিক। এর মধ্যে ৪০ টি কমিটি গঠন করা হয়েছে। যার মধ্যে ৩১টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বাকী ৯টি বিষয় ভিত্তিক।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের নাম পরিবর্তনের দাবি জামায়াত এমপির

বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

লং মার্চ না করে সংসদে এলে সারাদিন আলোচনা করা যেত: স্বরাষ্ট্রমন্ত্রী

‘প্রধানমন্ত্রী ১০০-১৫০ টাকায় লাঞ্চ করেন, যারা প্রশংসা করেন তারা অনুসরণ করেন না কেন’

গাজী নজরুলকে সংসদীয় কমিটিতে রাখা নিয়ে বিতর্ক, আপত্তিতে বাদ

বিদ্যুৎ ও গ্যাস জনগণের অধিকার, কারও দয়া নয়: ব্যারিস্টার নাজিবুর

দরিদ্রদের বাদ দিয়ে নগর উন্নয়ন নয়: মঈন খান

যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামান-রুকমিলার সম্পদের রেকর্ড পেয়েছে দুদক