হোম > জাতীয়

প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান

স্টাফ রিপোর্টার

রংধনু গ্রুপ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান। রোববার পত্রিকার প্রকাশক কাউসার আহমেদ অপু ও নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু নবনিযুক্ত সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় সকল বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

মারুফ কামাল খান- দৈনিক যায়যায়দিন, দৈনিক দিনকাল, দৈনিক সমাচার, দৈনিক রিপোর্ট, সাপ্তাহিক ঊষা, দৈনিক দেশ (অধুনালুপ্ত), সাপ্তাহিক অগ্রযাত্রা, দৈনিক উত্তরবার্তা ও দৈনিক উত্তরাঞ্চল পত্রিকাতে সম্পাদক, সহযোগী সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

মারুফ কামাল খান প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার এবং পরবর্তীকালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে মারুফ কামাল খান সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে অনেক সীমাবদ্ধতা থাকলেও দেশ ও পাঠকের জন্য ভালো কিছু করতে পারবো।

প্রকাশক কাউসার আহমেদ অপু বলেন, তিনি আমাদের একজন মেন্টর। একটি শিশু যেমন ছোটবেলা থেকে তার পরিবার থেকে শেখে, তেমনি একটি প্রতিষ্ঠানে যারা নেতৃত্বে থাকেন, তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার থাকে। আমরা যারা নতুন তারাও তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারব।

নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু বলেন, আমরা বিশ্বাস করি, তিনি শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করবেন। তিনি আমাদের গাইড করবেন, আমরা সে অনুযায়ী কাজ করব।

মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪