হোম > জাতীয়

মাদ্রাসা শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রীপুত্র শাহেদসহ ৩ জন ফের গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে গুলশান থানায় মাদ্রাসা শিক্ষার্থী নাজিম উদ্দিনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অর্থ জোগানদাতা শাহেদ আহমেদ মজুমদারসহ তিনজনকে ফের গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

বুধবার (১৭ জুন) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে।

গ্রেপ্তার দেখানো অপর আসামিরা হলেন—আওয়ামী লীগের সক্রিয় নেতা ও অর্থ জোগানদাতা সেলিম প্রধান এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সেক্রেটারি আবু সাঈদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ আসামিদের আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আসামিরা আওয়ামী লীগের সক্রিয় নেতা ও অর্থের জোগানদাতা। তারা অত্যন্ত সুকৌশলে ঘটনাস্থলে উপস্থিত থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনের চেষ্টা করেন এবং অর্থ জোগানের মাধ্যমে মামলার ঘটনাকে সংঘটিত করতে সহায়তা করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন। শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার দক্ষিণ বাঁশতলা এলাকায় আন্দোলনকারীরা বিক্ষোভ করেন। এ সময় আসামিরা ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে মাদ্রাসা শিক্ষার্থী নাজিম উদ্দিন মাথায় গুলিবিদ্ধ হন। পরবর্তীতে সিটি স্ক্যান করলে তার মাথায় ১৮০টি ছররা গুলি শনাক্ত করেন কর্তব্যরত চিকিৎসক। এর মধ্যে ১২৭টি গুলি অপসারণ করা হয়।

ওই ঘটনায় ভিকটিমের খালা বাদী হয়ে গুলশান থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন।

এসআর

তালিকায় নাম, আছে মামলাও—তবু অধরা ছিনতাইকারীরা

ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: সেতুমন্ত্রী

দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

নিজ অর্থায়নে ২ হাজার ৮০০ মানুষকে পূজার উপহার দিলেন টুকু

নাগরিক হিসেবে সবার অধিকার সমান: কৃষিমন্ত্রী

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্র সংস্কার

উন্নয়নকাজে কমিশন বাণিজ্যের সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

নিরাপত্তার নিশ্চয়তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের: রাষ্ট্রপতি

কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশকে ৯ দফা সহযোগিতায় সম্মত চীন