হোম > জাতীয়

রোজায় লোডশেডিং বন্ধে সকলের সহযোগিতা চান জ্বালানি উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রোজায় লোডশেডিং বন্ধে সকলের সহযোগিতা প্রয়োজন। জনগণ যদি সচেতন হয় এবং অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করে তবে এই রমজান মাসে কোনো লোডশেডিং হবে না।

রোববার রাজধানীর কাকরাইল সার্কিট হাউজ মসজিদে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য মুসল্লিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, দেশে জ্বালানি সংকট রয়েছে, গ্যাস ফুরিয়ে যাচ্ছে। চাহিদা পূরণে জ্বালানি আমদানি করতে হচ্ছে, ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত এক কার্গোসহ মোট চার কার্গো জ্বালানি আমদানি করা হচ্ছে।

এ বছর রোজা গরমকালে এবং এ সময় সেচের জন্য বিদ্যুতের চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে ফাওজুল কবির বলেন, শীতকালে আমাদের চাহিদা থাকে ৯-১০ হাজার মেগাওয়াট কিন্তু গরমকালে তাপমাত্রা বৃদ্ধির ফলে তা বেড়ে ১৭-১৮ হাজার মেগাওয়াটে দাঁড়ায়।'

তিনি বলেন, সেচের জন্য দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়, সেচ বন্ধ করা সম্ভব নয়, এতে উৎপাদন ব্যাহত হবে। বাকি পাঁচ-ছয় হাজার প্রয়োজন হয় শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র ও অতিরিক্ত আলোকসজ্জায়। এজন্য এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে সেট করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এটি বেশ আরামদায়ক তাপমাত্রা, মালয়েশিয়ায় বিদ্যুৎ এর ঘাটতি নেই তবুও তারা এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে সেট করে দিয়েছে।

উপদেষ্টা বলেন, দোকানপাট, পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন ও শপিংমলে যাতে অতিরিক্ত আলোকসজ্জা করা না হয় তার জন্য বিদ্যুৎ বিভাগের লোকজন তাদের সচেতন করছে।

মাছের উৎপাদন বাড়াতে পোনা অবমুক্তকরণ চলছে: মৎস্য প্রতিমন্ত্রী

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি, বাস্তবায়ন তিন ধাপে

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ মন্ত্রণালয়

বিদ্যুতের বিল বাড়ছে, মিটার ভাড়া-ডিমান্ড চার্জ নিয়ে যত প্রশ্ন

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

পে স্কেলের প্রজ্ঞাপন জারি নিয়ে সুখবর

মেট্রোরেলের ব্যয় ও ঋণঝুঁকি কমাতে উন্মুক্ত প্রতিযোগিতার দাবি

মেট্রোরেলের অতি আগ্রহ ও মাত্রারিক্ত ব্যয় ঢাকাকে ‘ট্র্যাপে’ ফেলে দিয়েছে: আইপিডি

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান