হোম > জাতীয়

‘নাগরিক সেবা বাংলাদেশ’-এ মিলবে সব সেবা

স্টাফ রিপোর্টার

দেশব্যাপী এক ঠিকানায় সব নাগরিক সেবা পৌঁছে দিতে আসছে নতুন সেবা আউটলেট। নাম ‘নাগরিক সেবা বাংলাদেশ’। সংক্ষেপে নাগরিক সেবা। এক ঠিকানায় সব সেবা— এই শ্লোগানে যাত্রা শুরু করতে যাওয়া এই নতুন উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি শহর, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ের নাগরিকরা একই জায়গা থেকে একাধিক সরকারি-বেসরকারি সেবা গ্রহণ করতে পারবেন।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি লেখেন, এক ঠিকানায় সকল নাগরিক সেবা পৌঁছে দিতে চালু হচ্ছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’। দেশের প্রতিটি শহর, প্রতিটি গ্রাম ও প্রতিটি ওয়ার্ডেই থাকবে এই সেবা আউটলেট।

পোস্টে তিনি আরো জানান, আগামীকাল ১ মে থেকে সেবা আউটলেট পরিচালনার জন্য উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহীরা নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সেবাদাতা হিসেবে কাজ করতে পারবেন।

ধারণা করা হচ্ছে— ‘নাগরিক সেবা বাংলাদেশ’ আউটলেট থেকে জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধন, সরকারি বিভিন্ন ফর্ম পূরণ, ইউটিলিটি বিল পরিশোধসহ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ অনেক সেবা এক জায়গায় পাওয়া যাবে। এতে নাগরিকদের সময়, অর্থ এবং ভোগান্তি—সবকিছুই কমে আসবে বলে মনে করা হচ্ছে।

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার