হোম > জাতীয়

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

একসময় হাম নির্মূলের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখোমুখি। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ৯ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ৮৫৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা চার বছর হামে কোনো মৃত্যুর রেকর্ডও ছিল না। অথচ সেই দেশেই মাত্র ছয় মাসে হামে মৃত্যু হয়েছে এক হাজারের বেশি শিশুর। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু। সন্তানকে বাঁচাতে কেউ ধার-দেনা করছেন, কেউ শেষ সম্বলটুকু খরচ করছেন। আবার সন্তান হারিয়ে শোকের সঙ্গে ঋণের বোঝাও বইতে হচ্ছে অনেক পরিবারকে।

এদিকে, গত বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের সংক্রমণ মোকাবিলায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশে আবারও হামের টিকাদান কার্যক্রম শুরু করা হবে। এরই মধ্যে অধিকাংশ টিকা ইউনিসেফের মাধ্যমে দেশে এসে পৌঁছেছে। অবশিষ্ট টিকাও আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে দেশে পৌঁছাবে।

এমএমআর

পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র—ভাবতে হবে’

‘পে-স্কেলের চূড়ান্ত গেজেট না হলেও বেতন দ্বিগুণের খবরে বেড়েছে দ্রব্যমূল’

বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

১০ টাকায় সারা দেশে পণ্য পাঠানোর সুযোগ

গ্যাস-বিদ্যুতের সংকটে ১২০০ বেকারি বন্ধের পথে

শহীদ মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিরোধীদলীয় নেতা

নারীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী