হোম > জাতীয়

মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬১ কোটি টাকার সামগ্রী জব্দ

স্টাফ রিপোর্টার

দেশের জাতীয় সম্পদ ইলিশের নিরাপদ প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে পরিচালিত ২২ দিনব্যাপী ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সম্পন্ন হয়েছে। বেসামরিক প্রশাসনকে সহায়তার (ইন এইড টু সিভিল পাওয়ার) অংশ হিসেবে নৌবাহিনী পরিচালিত এ অভিযানে প্রায় ৬১ কোটি ১৮ লাখ টাকা মূল্যের অবৈধ জাল, বোট ও মা ইলিশ জব্দ করা হয়েছে।

গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া সরকারঘোষিত এই বিশেষ নিষেধাজ্ঞা ও অভিযান গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সমাপ্ত হয়। নৌবাহিনীর নিয়মিত টহল ও তৎপরতার মাধ্যমে এ বছরের অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, ২২ দিনে দেশের প্রধান নদী ও উপকূলীয় অঞ্চলে মোট ২১২টি অপারেশন পরিচালনা করা হয়। এ সময় ৮৪ লাখ ২১ হাজার ৬৭০ মিটার সুতা ও ১৬৬টি বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল, ৪টি মাছ ধরার বোট এবং ৫৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। একই সঙ্গে আইন অমান্যকারীদের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা বোট, জাল ও ইলিশের সার্বিক ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬১ কোটি ১৮ লাখ ৩ হাজার ৮৯০ টাকা।

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সফল করতে নৌবাহিনী দেশের ৯টি জেলায় নিয়মিত ৭টি জাহাজ ও কন্টিনজেন্টের মাধ্যমে সার্বক্ষণিক টহল ও নজরদারি পরিচালনা করে। গভীর সমুদ্রে দেশি-বিদেশি ট্রলারের অবৈধ অনুপ্রবেশ ও নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ বন্ধে রণতরি এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ব্যবহার করা হয়।

এছাড়া স্থানীয় প্রশাসন, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সঙ্গে সমন্বিতভাবে দেশের অভ্যন্তরীণ নদ-নদীসহ ইলিশের প্রজননক্ষেত্রে এ অভিযান চালানো হয়। জব্দ করা অবৈধ জালগুলো স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। নিষেধাজ্ঞা অমান্যকারী জেলে ও বোটগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ, সরকারি নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় উপকূল ও নদীবেষ্টিত এলাকার জেলেরা আজ থেকে পুনরায় আনুষ্ঠানিকভাবে মাছ ধরা ও জীবিকা নির্বাহের সুযোগ পাচ্ছেন। নৌবাহিনীর এ সমন্বিত অভিযান মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিতের পাশাপাশি দেশের সামগ্রিক মাছের উৎপাদন বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের

খুলনা রেঞ্জে একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

ঢাবিতে ভর্তি হওয়া উচিত নয়-অমানুষদের জায়গা, এটা একটা সিনিয়র মাদরাসা: ফজলুর রহমান

মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি—কে চায়: তাহসিফের বাবা

পুকুর ও খেলার মাঠ ফিরিয়ে বাসযোগ্য শহর গড়ার আহ্বান আইপিডির

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যুরহস্য, যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

শনিবার ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরো ১ লাখ এতিম-দুস্থ শিশুকে সহায়তা দেবে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

তৃণমূল পর্যায়ে নারী স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নারী চালকদের প্রশিক্ষণ দেবে বিআরটিসি