হোম > জাতীয়

ডাকসু নির্বাচন নিয়ে পিনাকীর দুই ‘ভবিষ্যদ্বাণী’

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ৯ সেপ্টেম্বর। ইতোমধ্যে মনোনয়নপত্র গ্রহণের সময় শেষ হয়েছে। ছাত্রদল, ছাত্রশিবির ও অন্যান্য সংগঠনগুলো তাদের নিজস্ব প্যানেল ঘোষণা করেছে। ডাকসু নির্বাচন নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আলোচিত লেখক, গবেষক ও জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। বুধবার (২০ আগস্ট) দেওয়া পোস্টে তিনি ডাকসু নির্বাচন নিয়ে দুটি ভবিষ্যদ্বাণী করেছেন। আমার দেশের পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো।

“ডাকসু নির্বাচন নিয়ে আমার প্রেডিকশন বলি। ছাত্র শিবির ভিপি, জি এস সহ বেশীরভাগ আসনে জিতবে। হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে। শিবিরের বিজয় হবে ফেনোমেনাল। ভোটের তফাৎ হবে প্রচুর।

এই নির্বাচন শেষ পর্যন্ত বাঙ্গু স্যেকুলার এস্টাব্লিশমেন্ট হতে দেবে কিনা শেষ পর্যন্ত এটাই দুশ্চিন্তা। খুব খারাপ কিছু ঘটিয়ে নির্বাচন স্থগিত করে দিতে পারে। বিশেষ করে বামেরা শেষ মুহুর্তে নির্বাচন বয়কট করতে পারে। একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে এর চাইতে বড় দু:স্বপ্ন বাঙ্গু পোগতিশিল, ভারত বা পশ্চিমাদের নাই।

কিন্তু ঠিকভাবে নির্বাচন হলে এইটার ফলাফল হবে বাংলাদেশের রাজনীতিতে সুদুরপ্রসারি। সেইটা শুধু বাঙ্গু পোগতিশিলেরা না সম্ভবত ইসলামপন্থীরাও ঠাহর করতে পারতেছে না।”

প্রাথমিকে নৃত্য-সঙ্গীত শিক্ষা থেকে সরে গেল সরকার

পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বিএসএফের ৩৬টি পুশইন চেষ্টা প্রতিরোধ করা হয়েছে

তিস্তা নদীতে আরেকটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার

বিএমইউর হাজার কোটির বাজেটে বড় চমক

সংসদে মাথা নুইয়ে প্রবেশ করা ইসলাম পরিপন্থী কিনা যাচাইয়ের অনুরোধ

হামে মৃত্যু বেড়েই চলছে

আন্তর্জাতিক জার্নাল র‌্যাঙ্কিংয়ে বাকৃবির ‘জাভার’ এশিয়ায় দশম

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব শরফ উদ্দিন, এনএপিডির ডিজি খায়রুল কবীর

প্রস্তাবিত বাজেটে সহজলভ্যই থাকছে তামাকপণ্য, জনস্বাস্থ্য সুরক্ষায় শঙ্কা