হোম > জাতীয়

ভোজ্যতেলের কৃত্রিম সংকট রোধে দেশব্যাপী র‍্যাবের অভিযান

বিপুল পরিমাণ তেল জব্দ ও জরিমানা

স্টাফ রিপোর্টার

দেশব্যাপী ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অসাধু মজুতদারদের কারসাজি রুখতে কঠোর অবস্থানে নেমেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত দুদিনে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে কয়েক লাখ লিটার তেলের অবৈধ মজুত চিহ্নিত করার পাশাপাশি বিপুল পরিমাণ জরিমানা ও তেল জব্দ করা হয়েছে।

রাজধানীতে বিশাল মজুত শনাক্ত

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, হাজারীবাগ, মোহাম্মদপুর ও টঙ্গী কাঁচাবাজারসহ দেশের বিভিন্ন স্থানে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসব অভিযানে মোট ১ লাখ ১৪ হাজার ৪৪২ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুত শনাক্ত করা হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ২২ হাজার ৬৪২ লিটার তেল তাৎক্ষণিক জব্দ করা হয়।

পটুয়াখালী ও চট্টগ্রামে অভিযান

এর আগে গত ৭ এপ্রিল পটুয়াখালী সদর এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে চট্টগ্রামে র‍্যাবের বিশেষ অভিযানে বড় ধরনের জালিয়াতি ও মজুতদারি ধরা পড়ে।

​এছাড়া মান নিয়ন্ত্রণের সার্টিফিকেট ছাড়া এবং খোলা বাজারের তেল বোতলজাত করে বিভিন্ন কোম্পানির ভুয়া লেভেল লাগানোর অপরাধে ১০৪২ লিটার তেল জব্দ করা হয়।

অবৈধ মজুত

নাসিরাবাদ এলাকার ‘মাবিয়া স্টোর’ থেকে ৯৬০০ লিটার এবং কর্ণফুলী কমপ্লেক্সের ‘খাজা স্টোর’ থেকে ১২০০০ লিটার ভোজ্যতেলের অবৈধ মজুত উদ্ধার করা হয়। মজুতদারির অপরাধে এসব প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

​র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে অসাধু চক্র তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করছে। এটি রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাবের এই কঠোর নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

একটা আইন করে দেন সমালোচনা ও রসিকতা করা যাবে না

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাবিতে শিক্ষার্থীর অনশন

প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি

ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ

সিনিয়র জেলা ও দায়রা জজ হলেন ৪০ বিচারক

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

উচ্চশিক্ষা খাতে নীতিমালা সহজীকরণের প্রস্তাব ব্রিটিশ প্রতিনিধির

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের

জুলাই সনদে নোট অব ডিসেন্ট নিয়ে বিএনপি খোঁড়া যুক্তি দিচ্ছে: বদিউল আলম মজুমদার

ভোলা-বরিশাল সেতু প্রকল্প নীতিগত অনুমোদন