হোম > জাতীয়

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১৫০২ মামলা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ৫০২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ডিএমপির ট্রাফিক বিভাগ শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

রোববার (২৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭৩টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১১২টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৮৯টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৯৫টি মামলা হয়েছে।

এছাড়া, ট্রাফিক-তেজঁগাও বিভাগে ১৪৫টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৬৯৬টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৮৯টি, ট্রাফিক-গুলশান বিভাগে ১০৩টি মামলা হয়েছে।

এছাড়াও, অভিযানকালে ৩৬২টি গাড়ি ডাম্পিং ও ১৫০টি গাড়ি রেকার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু