হোম > জাতীয়

বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তৎপরতায় সফলভাবে প্রতিহত করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, রোববার মহেশপুর উপজেলার খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরে সীমান্ত পিলার ৬০/৯৮-আর এর নিকটবর্তী গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালান।

তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে খোসালপুর বিওপির টহলদলের নজরে আসে। বিজিবির সদস্যরা তাৎক্ষণিক পদক্ষেপে ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বর্তমানে ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছাকাছি অবস্থান করছেন বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, তাদের সময়োপযোগী ও কঠোর অবস্থানের কারণে বিএসএফের এই অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে যায়। এ বিষয়ে এরইমধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কাছে কড়া প্রতিবাদ ও আপত্তি জানানো হয়েছে।

সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন রোধ করতে এবং সীমান্ত এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করে আসছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অর্ধেকই জানেন না, তারা ডায়াবেটিসে ভুগছেন

ভেজাল ও নকল সার নিয়ে অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান মন্ত্রণালয়ের

আইইবি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ঢাকার চার নদীতে দূষণের ৪২৬ স্পট চিহ্নিত: নৌপরিবহন মন্ত্রী

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন, ৩০ টাকা কেজি চাল কিনছেন পোশাকশ্রমিকরা

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: তোজাম্মেল হক

উপকূলীয় সুরক্ষায় ৩৭৪ কোটি টাকা সহায়তা পাচ্ছে বাংলাদেশ

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী