হোম > জাতীয়

আজকের সংলাপ মুলতবি, কাল থেকে চলবে

স্টাফ রিপোর্টার

যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে ফরেন সার্ভিস একাডেমিতে চলমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৬তম দিনের অধিবেশন মূলতবি ঘোষণা করেছে জাতীয় ঐক্যমত কমিশন।

সোমবার দুপুরের বিরতির শেষে বিকালে কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়। সোমবারের আলোচনার মূলতবি ঘোষণা করা হলেও স্থগিত হওয়া বিষয়ে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে আবার শুরু হবে।

বিবৃতিতে বলা হয়, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছি।

তিনি আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান এবং তাঁদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। জাতীয় সংহতি ও মানবিকতার জায়গা থেকে সকল রাজনৈতিক দল ও দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়, যেন তাঁরা ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ায়। শোক জানাতে কমিশনের সভায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং অংশগ্রহণকারীরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির