হোম > জাতীয়

বিমানের রিয়াদ ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মাম শুরু বৃহস্পতিবার

আমার দেশ অনলাইন

সৌদি আরবের রাজধানী রিয়াদে ২৫ অক্টোবর একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্য দিয়ে দুই সপ্তাহ পর সৌদি আরবের রাজধানীতে বিমানের ফ্লাইট চালু হচ্ছে। বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবে। সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্য ফ্লাইটগুলো পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে দাম্মাম রুটে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে আবার বিমানের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল আটটায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

বিমান জানিয়েছে, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে মদিনাগামী ফ্লাইট নিয়মিত চলছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সম্পর্কে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এ মাসের প্রথম দিকে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশিসহ অন্তত ১৪ জন নিহত হন। এরপর ওই বিমানবন্দরে ফ্লাইট চলাচল কার্যক্রম স্থগিত করে সৌদি কর্তৃপক্ষ। এই প্রেক্ষাপটে ১০ অক্টোবর ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিল করে বিমান। এরপর দেশটির দাম্মামের ফ্লাইট বাতিল করা হয়।

রাস্তার পাশের পিঠা-পুরির দোকানেও লাগবে নিবন্ধন

পর্যটন খাতে অপার সম্ভাবনা সত্ত্বেও পিছিয়ে বাংলাদেশ: সাদিক কায়েম

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে দূতাবাসকে কিছুই জানানো হয়নি

কক্সবাজারে সমুদ্রে নেমে তিন পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না আরো দুজনের

ইরাক প্রবাসীদের জন্য সুখবর

হাদী হত্যার বিচারে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন, হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ

নৃগোষ্ঠীগুলোর উন্নয়নে সরকার বাস্তবসম্মত উদ্যোগ নিচ্ছে: ফকির মাহবুব

২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত, দাম্মাম রুটে ফ্লাইট চালু

কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি কাল দেশে ফিরছেন