হোম > জাতীয়

ঢাকায় আন্তর্জাতিক বি-বিউটি টেক এক্সপো ১৬ জুলাই শুরু

স্টাফ রিপোর্টার

দেশে বিউটি, কসমেটিকস, পার্সোনাল কেয়ার, ওয়েলনেস ও বিউটি টেকনোলজি খাতে বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়াতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক ‘বি-বিউটি টেক এক্সপো ২০২৬’। আগামী ১৬ থেকে ১৮ জুলাই প্রদর্শনীটি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি)-তে অনুষ্ঠিত হবে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় এক্সপোর আয়োজক প্রতিষ্ঠান ‘ডব্লিউইএম বাংলাদেশ লিমিটেড’। বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান ও ব্র্যান্ড প্রদর্শনীতে অংশ নেবে বলে জানিয়েছেন আয়োজকরা। আয়োজকদের মতে, এটি শুধু একটি প্রদর্শনী নয়; বরং আন্তর্জাতিক ব্যবসায়িক সংযোগ, বিনিয়োগ এবং প্রযুক্তি স্থানান্তরের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সংবাদ সম্মেলনে এক্সপোর বিভিন্ন দিক তুলে ধরেন ওয়েম বাংলাদেশ লিমিটেডের পরিচালক নাসিমুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- ওয়েম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আরিফ এবং হারমনি স্পার প্রধান নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা রিতা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের বিউটি ও পার্সোনাল কেয়ার শিল্পকে আন্তর্জাতিক মানের উৎপাদন, প্রযুক্তি ও বিনিয়োগের সঙ্গে যুক্ত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। বর্তমানে দেশের বিউটি ও পার্সোনাল কেয়ার বাজারের আকার প্রায় ১ হাজার কোটি ডলার থেকে ১ হাজার ২০০ কোটি ডলার। সঠিক বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে এ খাতে ব্যাপক কর্মসংস্থান এবং স্থানীয় উৎপাদন বাড়ানোর সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, আগামী বছরগুলোতে এ খাতের বার্ষিক প্রবৃদ্ধি ৬ থেকে ৯ শতাংশ পর্যন্ত হতে পারে।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের এক্সপোতে ৬০টির বেশি এক্সিবিটর, ১২০টির বেশি দেশি-বিদেশি ব্র্যান্ড এবং চীন, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতসহ আটটির বেশি দেশের প্রতিষ্ঠান অংশ নেবে। পাশাপাশি প্রায় ৮ হাজার শিল্পসংশ্লিষ্ট দর্শনার্থী ও ব্যবসায়িক প্রতিনিধি প্রদর্শনীতে অংশ নেবেন বলে আয়োজকরা আশা করছেন।

সম্মেলনে আয়োজকরা জানান, বাংলাদেশের বিউটি ও পার্সোনাল কেয়ার শিল্পকে উৎপাদনমুখী শিল্প অর্থনীতিতে রূপান্তরের পথে এগিয়ে নেওয়াই এ আয়োজনের প্রধান লক্ষ্য। বর্তমানে দেশের বিউটি ও পার্সোনাল কেয়ার বাজারের আকার প্রায় ১০ থেকে ১২ বিলিয়ন মার্কিন ডলার।

আয়োজকরা আরো বলেন, বিউটি সেলুন, স্পা, ওয়েলনেস সেন্টার, কসমেটিকস খুচরা বিক্রয়, পরিবেশনা নেটওয়ার্ক, ই-কমার্স, উৎপাদন, প্যাকেজিং এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট খাতে বর্তমানে প্রায় ৪ থেকে ৫ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। যথাযথ বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তর নিশ্চিত করা গেলে আগামী এক দশকে আরও ৫ থেকে ৮ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিউটি শিল্পের একটি বড় অংশ এখনও আমদানিনির্ভর। প্রিমিয়াম কসমেটিকস, স্কিনকেয়ার পণ্য, সুগন্ধি, কাঁচামাল, বিউটি ডিভাইস, প্যাকেজিং উপকরণ এবং আধুনিক উৎপাদন প্রযুক্তির উল্লেখযোগ্য অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে। এই চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তর করতেই আয়োজন করা হচ্ছে ‘বি-বিউটি টেক এক্সপো-২০২৬’ যা স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের।

এএস

পুলিশি বাধার প্রতিবাদে ১৪ জুলাই গোপালপুরে খতমে নবুওয়তের সম্মেলন

সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান

কৃষকের স্বার্থ সুরক্ষায় সরকারের নতুন পরিকল্পনা

হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা

শান্তিপূর্ণ সহাবস্থানই সভ্যতার সংকট উত্তরণের একমাত্র পথ: তথ্যমন্ত্রী

রাজধানীতে মাদকবিরোধী র‍্যালি

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে

নতুন বেতনকাঠামো বাস্তবায়ন নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

আবু সাঈদ হত্যার বিচার দ্রুত বাস্তবায়নের দাবি বড় ভাইয়ের