হোম > জাতীয়

মানুষ সমস্যা নয়, সমাধানের শক্তি

ড. খলিলুর রহমান

বিশেষ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বৈশ্বিক সংকট সমাধানে মানুষকে সমস্যা হিসেবে না দেখে সমাধানের শক্তি হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।

তিনি বলেছেন, মানুষই নতুন সমাধান তৈরির মূল চালিকাশক্তি। তাই তাদের প্রয়োজনীয় প্রযুক্তি, দক্ষতা ও সুযোগ দিতে হবে।

সোমবার অধিবেশনের উদ্বোধনী দিনের সাইডলাইনে ‘সামাজিক ব্যবসা, যুবসমাজ ও প্রযুক্তি’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় শুধু তাৎক্ষণিক পদক্ষেপ নিলে হবে না। বিশ্বকে দীর্ঘমেয়াদি ও কাঠামোগত পরিবর্তনের দিকে এগিয়ে যেতে হবে।

এ ক্ষেত্রে যুবসমাজের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। যুবকদের শুধু ‘অংশগ্রহণকারী’ হিসেবে না দেখে সমাজ পরিবর্তনের প্রকৃত নেতৃত্ব তাদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো সর্বাধুনিক প্রযুক্তিকে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজে লাগানোর আহ্বানও জানান তিনি।

তার মতে, প্রযুক্তির যথাযথ ব্যবহার এসডিজি অর্জনের প্রক্রিয়াকে আরো নির্ভুল ও গতিশীল করতে পারে।

জাতিসংঘ নির্ধারিত ২০৩০ সালের এসডিজি পূরণের সময়সীমার কথা স্মরণ করিয়ে দিয়ে ড. খলিলুর রহমান বলেন, লক্ষ্য অর্জনে হাতে আর মাত্র চার বছর সময় রয়েছে। এই স্বল্প সময়ে কাঙ্ক্ষিত বৈশ্বিক লক্ষ্য অর্জন করতে হলে সাধারণ মানুষকে প্রয়োজনীয় প্রযুক্তি, যুগোপযোগী দক্ষতা ও পর্যাপ্ত সুযোগ দিয়ে সক্ষম করে তুলতে হবে।

তিনি বলেন, উপযুক্ত পরিবেশ পেলে মানুষ নিজেরাই নিজেদের সমস্যা চিহ্নিত করে কার্যকর ও উদ্ভাবনী সমাধান তৈরি করতে পারবে।

অনুষ্ঠানে বর্তমান বৈশ্বিক বাস্তবতা, কূটনীতির ভাষা, ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার প্রভাব তুলে ধরেন নোবেলজয়ী অধ্যাপক ও বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস বলেন, বর্তমান বিশ্ব কূটনীতিতে অনেক সময় শব্দের প্রকৃত অর্থ হারিয়ে যায়। এতে যুদ্ধ ও শান্তির মতো মৌলিক ধারণা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়।

তিনি আশা প্রকাশ করেন, সাধারণ পরিষদের এবারের অধিবেশন শব্দের স্পষ্টতা ও প্রকৃত অর্থ ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে। বিশ্বের সাধারণ মানুষের বড় আকাঙ্ক্ষা এখন এই অধিবেশনের দিকে নিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

ক্ষুদ্রঋণের ৫০ বছর পূর্তির প্রসঙ্গ তুলে ড. ইউনূস যুক্তরাষ্ট্রে পরিচালিত ‘গ্রামীণ আমেরিকা’ কর্মসূচির কথা বলেন। তিনি জানান, এই কর্মসূচি দেখিয়েছে উন্নত বিশ্বেও কীভাবে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।

২০০৮ সালে নিউইয়র্কে সর্বোচ্চ ৫০০ ডলার ঋণ দেওয়ার সীমা নিয়ে কার্যক্রমটি শুরু হয়। এখন পর্যন্ত কর্মসূচিটির মাধ্যমে ৮ বিলিয়ন ডলারের বেশি ঋণ বিতরণ করা হয়েছে। ঋণ পরিশোধের হার প্রায় শতভাগ। হিস্পানিক ও কৃষ্ণাঙ্গ নারীদের পাশাপাশি পুরুষদেরও এই কাঠামোর আওতায় এনে কার্যক্রমটি এগিয়ে নেওয়া হচ্ছে। তবে আমানত গ্রহণ ও সঞ্চয় ব্যবস্থাপনায় কিছু আইনি বাধা রয়েছে বলেও জানান তিনি।

সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে ড. ইউনূস বলেন, অর্থ উপার্জন মানুষকে সুখ দিতে পারে। তবে অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারা আরো বড় আনন্দ। সামাজিক ব্যবসা মুনাফাকেন্দ্রিক না হয়ে মানুষের সমস্যা সমাধানের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করে।

তিনি জানান, বাংলাদেশে সামাজিক ব্যবসার আওতায় ১৫৩টি স্বাস্থ্যকেন্দ্র পরিচালিত হচ্ছে। গ্রামীণ ফোনের সুবিধা ব্যবহার করে দূরবর্তী এলাকার মানুষ সরাসরি চিকিৎসকের সঙ্গে কথা বলে সেবা নিতে পারছেন। এ ছাড়া একটি স্বয়ংসম্পূর্ণ চক্ষু হাসপাতাল নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এই নেটওয়ার্ক নিজেদের উদ্বৃত্ত আয় থেকেই নতুন নতুন হাসপাতাল নির্মাণ করতে পারছে।

তরুণদের উদ্দেশে ড. ইউনূস বলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থা মানুষকে মূলত চাকরিপ্রত্যাশী করে তোলে। অথচ মানুষ জন্মগতভাবেই উদ্যোক্তা।

এই ধারণাকে সামনে রেখে আগামী ডিসেম্বরে ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে জানান তিনি। ‘তিন শূন্যের পৃথিবী’ গড়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় তরুণদের শুধু সনদের পেছনে না ছুটে সরাসরি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি করবে।

দারিদ্র্য, বেকারত্ব ও নেট কার্বন নিঃসরণমুক্ত পৃথিবী গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ড. ইউনূস।

এএম

তরুণ প্রজন্ম ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান জানালেন ড. ইউনূস

জ্বালানির মূল্যবৃদ্ধিতে বেড়েছে নিত্যপণ্যের দাম

দূরপাল্লার বাসে ৮ ও সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত