হোম > জাতীয়

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সিটি কর্পোরেশনের আরও পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে তা নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি (Valent BioSciences LLC)-এর অর্থায়নে ফ্লোরিডা সফরের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রস্তাবিত সফরের উদ্দেশ্য ছিল মশক নিয়ন্ত্রণ ও নিধনের বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন করা।

এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সারসংক্ষেপে মন্তব্য করে বলেন,“মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”

প্রধানমন্ত্রীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই এটিকে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের প্রয়োজনীয়তা ও জনস্বার্থের বিষয়টি নতুনভাবে বিবেচনার বার্তা হিসেবে দেখছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবটি নিয়ে পরবর্তী সিদ্ধান্তের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

আসল বিপদ এ প্রজন্মের, যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন: মাহফুজ

উত্তর ও দক্ষিণ সিটির সেই দুই কর্মকর্তাকে বরখাস্তের আদেশ জারি

দেশে ফিরেছেন ১১ হাজার ৬১৩ জন হাজি

‘চুপ্পুই যদি রাষ্ট্রপতি থাকে তাইলে হাসিনা কী দোষ করেছে’

বিদ্যুৎ সাশ্রয়ে আবারো সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকান

দেশে এক মাসে হামলা, মামলা ও হুমকির শিকার ৫৫ সংবাদকর্মী

কর্মকর্তাদের সততা-নিষ্ঠার সাথে কাজ করার তাগিদ প্রাণিসম্পদ মন্ত্রীর

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

কার্যকর ব্যবস্থাপনা থাকলে সংকটেও স্বস্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব