হোম > জাতীয়

স্বর্ণদ্বীপ থেকে ফিরেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরে বিশ্রাম না নিয়েই সচিবালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিতি নিশ্চিত করতে নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর একে একে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার সকাল ৮টায় বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী। তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন তিনি। বেলা সাড়ে ১১টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনের আয়োজন করা হয়। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশে বসিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এই বিশেষ যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। এরপর সরাসরি সচিবালয়ে গিয়ে সন্ধ্যা পর্যন্ত কয়েকটি দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করেন।

হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হতে পারে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনার দেশে ফেরা নিয়ে গণমাধ্যমের শিরোনাম বিভ্রান্তিকর

দেশের ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা

পাখি তাড়াতে বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি ও বন্দুক কেনার নির্দেশ

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৪৫

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান

হাসিনাকে সংবর্ধনা দিয়ে ফেরানোর স্বপ্ন দেখছেন যারা, তারা বোকার স্বর্গে

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম