হোম > জাতীয়

শায়খ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ ৩০০তম পর্ব পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন

আমার দেশ অনলাইন

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ার‌ম্যান ও ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ বলেছেন, দীর্ঘ সাত বছর ধরে চলমান লাইভ প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’-এর ৩০০তম পর্বের মাইলফলক স্পর্শ উপলক্ষে আমরা ৩০১তম পর্বে দর্শকদের নিয়ে একটি বিশেষ সামনাসামনি প্রশ্নোত্তর অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এ বার্তা দেন শায়খ আহমাদুল্লাহ।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘এ আয়োজনে দর্শকদের সঙ্গে সরাসরি বসে দীর্ঘ এ পথচলার অজানা গল্প শেয়ার করা, পারস্পরিক অনুভূতি বিনিময় এবং সামনাসামনি জীবনের বিবিধ জিজ্ঞাসার উত্তর জানা সহ নানা আয়োজন থাকবে ইনশাআল্লাহ।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের বহুমুখী দাওয়াহ কার্যক্রমের মধ্যে এটি অন্যতম সফল ও প্রাণবন্ত অনুষঙ্গ। এর মাধ্যমে দেশ-বিদেশের লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন-জিজ্ঞাসার শরয়ী সমাধান পেয়ে থাকেন।

প্রতি সপ্তাহে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন তিন সহস্রাধিক দর্শক। প্রতি পর্বের সাপ্তাহিক গড় ভিউ প্রায় চার লাখ।

৩০০তম পর্ব পূর্তির এই আনন্দঘন মুহূর্তে ২০১৯ সাল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানের সকল দর্শকের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

আমাদের ইচ্ছে ছিল সকল দর্শককে নিয়ে এই আয়োজন করা। কিন্তু সীমিত সামর্থ্যের কারণে তা সম্ভব হচ্ছে না। তাই আপতত ৫০০ জন দর্শককে নিয়ে এ আয়োজন করছি ইনশাআল্লাহ।

প্রবাস থেকে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক, কিন্তু আমাদের এই বিশেষ আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন না তাদের জন্য পুরো অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণ ও সরাসরি প্রশ্ন করতে আগ্রহীরা গুগল ফরমটি পূরণ করুন। আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচিত ৫০০ জন অংশগ্রহণের সুযোগ পাবেন।’

দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছি: প্রধানমন্ত্রী

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

ফ্যাসিজমই আ.লীগের আদর্শ ও মূলনীতি: তথ্য প্রতিমন্ত্রী

প্রাণিসম্পদ খাতের গবেষণায় বরাদ্দ বৃদ্ধির আশ্বাস মন্ত্রীর