হোম > জাতীয়

ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্বোধন করলেন রিজভী

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়তে ঢাকার সাভারে শুরু হয়েছে মাসব্যাপী বিশেষ বৃক্ষরোপণ অভিযান। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে এগ্রিকালচারিস্টস' অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) উদ্যোগে ৫ লাখ বৃক্ষরোপণ এবং ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে এগ্রিকালচারিস্টস' অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাবের উদ্যোগে শুরু হলো পাঁচ বছর মেয়াদি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।

এইদিন সকালে দুই পর্বে বিভক্ত এ আয়োজনের প্রথম পর্বে দেশব্যাপী ৫ লাখ বৃক্ষরোপণ এবং পরবর্তীতে ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়।

এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই কর্মসূচি দেশব্যাপী সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

এএস

৪৩ বছরের রেকর্ড, আরও ৫ দিন হবে ভারী বৃষ্টি

স্বাস্থ্যমন্ত্রী সো বিজি: স্পিকার

মুরগি নিয়ে আছি, পুলিশ আমার সঙ্গে নাই: প্রাণিসম্পদমন্ত্রী

রোবোসাবে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

চিকিৎসা ব্যয় বাড়ার আশঙ্কা বিরোধীদলীয় নেতার

ঢাবি প্রশাসন ও সরকারি বাধায় আটকে আছে দুই ডজন প্রকল্প, অভিযোগ সাদিক কায়েমের

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের জেল, সংসদে বিল পাস

মহিলা মাদরাসায় যৌন হয়রানির ঘটনা নিত্যনৈমিত্তিক, বললেন বিএনপির এমপি

দেশ গঠনে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

স্বাস্থ্য খাতের উন্নয়নে বিনিয়োগ ও উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে: অর্থমন্ত্রী