হোম > জাতীয়

২৬ মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে ২৬ মার্চ চীন যাচ্ছেন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার এই সফরে ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠকের হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত: চীনের হাইনান প্রদেশে আগামী ২৫-২৮ মার্চ বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়ার সম্মেলন হবে। এ সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে দেশটি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে গত ২০-২৪ জানুয়ারিতে প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন গিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সেই সফরের ধারাবাহিকতায় সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো দেশটি সফরে যাচ্ছেন ড. ইউনূস।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির