হোম > জাতীয়

কৃষকদের প্রণোদনা ও ঋণের ক্ষেত্রে বাধা আসে: কৃষি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

‘কৃষকেরা অর্থনীতির মেরুদণ্ড’ উল্লেখ করে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, “কৃষেরা প্রণোদনা পায় না, ঋণ দিতে গেলে অনেক বাধা আসে। অথচ শিল্প কলকারখানা ঋণ নিলে তাদের ঋণ পরিশোধে আমরা অনেক অংশ মওকুফ করে দিই।”

বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ট্রান্সফরমিং বাংলাদেশ এগ্রিকালচার : আউটলুক ২০৫০ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

কৃষি উপদেষ্টা বলেন, কৃষকদের আমরা ভুলে যাই। এখানে সরকার, জনগণ কেউ আমরা তাদের মনে রাখি না।

তিনি বলেন, যুদ্ধ-পরবর্তী জমি বেশি ছিল, লোকসংখ্যা কম ছিল। এখন লোক বেশি, জমির পরিমাণ কমে গেছে। তবু কিন্তু কৃষির উৎপাদন থেমে নেই, খাবারের সংস্থান হচ্ছে।

উপদেষ্টা বলেন, “আমাদের বড় বড় সেমিনার হয়, সেখানে কৃষকদের প্রতিনিধি আসেঅ জানি না, তারা কখনো মাঠে গিয়ে হাল ধরেছেন কি না। তবে মাঠে গিয়ে যারা কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত, তাদের অবদান সব থেকে বেশি “

তিনি কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, “যারা মাঠে চাষবাদ করে, তাদের যেন উন্নতি হয়। তাদের যেন আমরা ভুলে না যাই। কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না।”

কৃষি উপদেষ্টা তার লিখিত বক্তব্য বলেন, বাংলাদেশে কৃষি খাতের দীর্ঘমেয়াদি রূপান্তরের লক্ষ্যে ‘Transforming Bangladesh Agriculture: Outlook 2050’ প্রণয়ন করা হয়েছে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কৃষি খাতকে একটি টেকসই, জলবায়ু সহনশীল, উদ্ভাবনভিত্তিক, বাজারমুখী এবং অধিক উৎপাদনশীল খাতে পরিণত করা।

তিনি আরো বলেন, “এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা আমাদের দেশের কৃষি খাতের ভবিষ্যৎ গঠনের জন্য এই পরিকল্পনা প্রণয়ন করছি। আগামী ২৫ বছরে বাংলাদেশের কৃষির রূপান্তর আমাদের জীবনের মানোন্নয়ন, খাদ্যের নিরাপত্তা এবং গ্রামীণ উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই পরিকল্পনার সফল বাস্তবায়ন শুধু কৃষি খাতের জন্য নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. মোস্তাফিজুর রহমান, সদস্য (সচিব), কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশন, ড. মনজুর হোসেন, সদস্য (সচিব), সাধারণ অর্থনীতি বিভাগ, পরিকল্পনা কমিশন এবং ড. জিয়াকুন শি, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর প্রতিনিধি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের