হোম > জাতীয়

রিটেইলারদের কারসাজিতে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে: জ্বালানি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাজারে এলপিজি গ্যাসের কোনো সংকট নেই, আমদানি স্বাভাবিক পর্যায়ে আছে। তবে রিটেইলার-হোলসেলারদের কাজসাজিতে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে।

মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, বাজারে তিন স্তরে মনিটর করা হচ্ছে। খুব শিগ্‌গির সিলিন্ডার গ্যাসের দাম স্বাভাবিক পর্যায়ে আসবে।

তিনি বলেন, জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোক্তা অধিকার বাজারে অভিযানে নেমেছে। তারা বিভিন্নভাবে বাজার অস্থিরতার সঙ্গে যারা দায়ী, তাদের জরিমানার আওতায় নিয়ে আসছে।

উপদেষ্টা আরো বলেন, এলপিজি গ্যাস বাইরে থেকে আমদানি করে বোতলজাত করা হয়। এটা গত বছরের তুলনায় এ বছর বেশি করা হয়েছে।

তিনি বলেন, বোতলজাত গ্যাস আমদানির বিষয়ে সরকার ২ পার্সেন্ট দেখে, বাকিটা বেসরকারি পর্যায়ে করা হয়।

এসআই

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা