হোম > জাতীয়

সংস্কারের মাধ্যমেই পুলিশের অভ্যন্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব: আইজিপি

স্টাফ রিপোর্টার

ছবি সংগৃহীত।

কাঠামোগত সংস্কারের মাধ্যমেই পুলিশের অভ্যন্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। বুধবার (৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘পুলিশ কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি একটি জটিল সমস্যা। হুট করে এর সমাধান সম্ভব নয়। দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের জন্য পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। তিনি দীর্ঘমেয়াদি সমাধানের ওপর জোর দেন। তিনি আরও বলেন, পুলিশের জবাবদিহিতার ওপর জোর দিতে হবে। সংস্কার বাস্তবায়ন হলেই দুর্নীতি সম্ভব হবে।

উল্লেখ্য, জুলাই গণ-আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের আমলে দায়িত্ব পালন করা একাধিক পুলিশ কর্মকর্তার নামে দুর্নীতির অভিযোগ উঠে। পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুন-অর-রশীদসহ একাধিক পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির অনুসন্ধান শুরু করে পুলিশ। এর মধ্যে কয়েকজনের নামে দুদক মামলাও দায়ের করেছে।

সৌর বিদ্যুতে বড় সুখবর, আমদানি কর কমল ১৭% থেকে ১%

সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের নির্বাচনি প্রশিক্ষণ শুরু

প্রাথমিকের কারিকুলামে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: প্রতিমন্ত্রী

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

একাদশে ভর্তির ফল যেভাবে সহজে জানা যাবে

ব্যাটারি চালিত তিন চাকার যান তুলে না দিয়ে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা জরুরি

বিমান খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত

বেশির ভাগ অপরাধের মূলে মাদক ও জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

মাওলানা আবু তাহের মিসবাহ ও আব্দুল মালেক জামানার মুজাদ্দিদ: আলী হাসান উসামা