হোম > জাতীয়

আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম

আমার দেশ অনলাইন

আমরা মনে করি, শুধু ক্ষমা চাওয়া যথেষ্ট না, আইজিপির তার দায়িত্বে থাকার কোনো অধিকার নাই। আমরা আইজিপির অপসারণ চেয়েছি। অতি দ্রুত সময়ের মধ্যে দায়িত্ব থেকে তার চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সাংগঠনিক অগ্রগতি ও আগামী নির্বাচনের পরিকল্পনা নিয়ে গাজীপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা বিভাগের (উত্তর) সমন্বয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমার পাশে সিফাতের মা বসে আছেন। ওনার সন্তানের মুক্তির জন্য উনি গত দুই মাস ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমালোচনা করায় গত সেপ্টেম্বরে তাকে গ্রেফতার করা হয়। সে সময় অনেকের ভূতুড়ে বিল আসছিল। সিফাতের ভাষাটা হয়তো সমর্থনযোগ্য না। কিন্তু তাকে তো আপনি এ কারণে গ্রেফতার করতে পারেন না। এবং তাকে গ্রেফতার করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। এ আইনে শেখ হাসিনা বিরোধী দল দমন করেছে। তারেক রহমানও সে পথে চলছেন।

মতপ্রকাশের কারণে গ্রেফতার সবার মুক্তি দাবি করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা গাজীপুরে এই সভা থেকে পরিষ্কার ভাষায় সিফাতের মুক্তির দাবি করতেছি। অবিলম্বে সিফাতকে মুক্তি দিতে হবে এবং গাজীপুর-শ্রীপুরে আমাদের সজন নামে এনসিপির একজন সদস্য, তাকেও এই ফেসবুকে সমালোচনা করার জন্য গ্রেফতার করা হয়েছে। আমরা তারও মুক্তি দাবি জানাচ্ছি।

গাজীপুরের শ্রমিক বিক্ষোভ নিয়ে নাহিদ ইসলাম বলেন, গাজীপুর শ্রমিক এলাকা, শিল্পাঞ্চল এলাকা। আজকেও এখানে বিক্ষোভ হয়েছে মজুরি বাড়ানোর দাবিতে। আমরা সেই সব পোশাকশ্রমিক ভাইবোনের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন এবং তাদের আন্দোলনের প্রতি আমরা সংহতি জ্ঞাপন করছি। সবার সঙ্গে আলোচনা করে, মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে তাদের বেতন বাড়ানোর দাবি জানাচ্ছি।’

সমন্বয় সভায় এনসিপি সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগ (উত্তর) এর সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।

টকশো শিল্পের গুণগত মানোন্নয়ন দরকার, গালাগালি বন্ধ হওয়া জরুরি: শিশির মনির

দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু হচ্ছে কাল

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার প্রয়োজন: আইরিন খান

রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা

‘ক্রসফায়ারে’ জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে সুখবর দিল সৌদিয়া এয়ারলাইন্স

আইজিপির বক্তব্যে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত: আসক