হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির টাকা বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি’র টাকা বিতরণ কার্যক্রম বুধবার থেকে শুরু হয়েছে। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এই টাকা দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক চিঠিতে গত মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ডিসেম্বর-২০২৫ এবং জানুয়ারি-জুন-২০২৬ কিস্তির উপবৃত্তি ও টিউশন ফি’র অর্থ বিতরণ কার্যক্রম বুধবার থেকে শুরু। হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এইচএসপি-এমআইএস) সফটওয়্যারে বিদ্যমান ৬ষ্ঠ থেকে ১ হাজার ২০০ ও সমমান শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত সুবিধাভোগী শিক্ষার্থী, অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে জুলাই-ডিসেম্বর, ২০২৫ এবং জানুয়ারি-জুন, ২০২৬ কিস্তির উপবৃত্তি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি’র অর্থ গভর্নমেন্ট টু পারসন (জিটুপি) পদ্ধতিতে পাঠানো হচ্ছে। উপবৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী, অভিভাবকের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বিতরণকৃত অর্থ জমা হওয়ার পরপরই উত্তোলনের জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে (এমএফএস) নির্ধারিত ক্যাশ আউট চার্জ কর্তন করা হবে না। ক্যাশ আউট চার্জের টাকা সংশ্লিষ্ট মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে দেয়া হচ্ছে। উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য, অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নম্বরের পিন অথবা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) নম্বর অন্য কারো সঙ্গে শেয়ার না করার জন্য অনুরোধ করেছে।

এএস

তিস্তার পানি বিপৎসীমার নিচে, বন্যা পরিস্থিতির উন্নতি

বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

চলতি মাসেই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

বাজেট পাশে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াত এমপি

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

গুজব-অপপ্রচারকারীদের সাইবার আইনে অন্তর্ভুক্তি হচ্ছে

নির্ভীক সাংবাদিকতা ও কূটনীতির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আখতার-উল-আলম

কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে বাহাস

মাধ্যমিকের পরীক্ষার সূচি পরিবর্তন, মাউশির নতুন নির্দেশনা

ন্যারেটিভ তৈরি করতে গিয়ে সংবাদপত্র যেন রাষ্ট্রবিরোধী না হয়: মাহমুদুর রহমান