হোম > জাতীয়

নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল-মাছ জব্দ, আটক ১২৫

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

দেশের মৎস্যসম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সপ্তাহব্যাপী অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। এসময় বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও চিংড়ির রেণুসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। একই সঙ্গে ১২৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার নৌ পুলিশের পুলিশ সুপার (মিডিয়া) ফারজানা ইসলাম এ তথ্য জানান।

জানা গেছে, গত সাত দিনে দেশব্যাপী পরিচালিত অভিযানে ৩ কোটি ৮০ লাখ ৪৪ হাজার ৯২০ মিটার অবৈধ জাল, ৩ হাজার ৯৩৮ কেজি মাছ, ৭৪ লাখ ৯ হাজার পিস চিংড়ির রেণু, ৫ হাজার ৩০০ পিস বাগদা রেণু পোনা এবং ১৬০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। পাশাপাশি নদী থেকে ২৫১টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৪১টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয়েছে।

এ সময় ১২৫ জনকে গ্রেপ্তার করা হয় এবং মৎস্য আইন, বেপরোয়া গতি, বালুমহাল, নদী দূষণ, চোরাইমাল, ডাকাতি ও হত্যাসংক্রান্ত মোট ৪৩টি মামলা করা হয়েছে। এছাড়া অভিযান চলাকালে দুইটি মরদেহও উদ্ধার করা হয়েছে।

জব্দ করা অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা চিংড়ির রেণু পানিতে অবমুক্ত করা হয় এবং জব্দ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানায় নৌ পুলিশ।

এমএমআর

জুলাই জাদুঘরের নির্মাণ ব্যয় ও নিয়োগ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জাতীয় জাদুঘরের

শ্রমিকের অধিকার রক্ষায় সরকার-মালিকদের প্রতি ১৪ দফা সুপারিশ

প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করবো, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়

সামনে কঠিন সময়, নিতে হবে অজনপ্রিয় সিদ্ধান্ত: অর্থমন্ত্রী

এক-এগারোর কথা বললে অনেকেই বিব্রতবোধ করবেন

রাষ্ট্রপতি পরিবর্তনের মত বিএনপিতে যোগ্য লোক রয়েছে: নাহিদ ইসলাম

জামায়াতকে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহ্বান তথ্যমন্ত্রীর

বিএনপি-জামায়াত পিঁপড়ার বলের মত থাকতে চায়: সংসদে চিফ হুইপ

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪ বোয়িং, চুক্তি সই আজ সন্ধ্যায়

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম