হোম > জাতীয়

পিএসসি সচিব সানোয়ার জাহানের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়ার সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

এ সময় তিনি বলেন, ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া তার দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার বিচক্ষণ নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা এবং দায়িত্বশীল কর্মসম্পাদন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বিদায়ী সচিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসর জীবন কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে কর্ম কমিশনের সদস্যরা তাদের বক্তব্যে বিদায়ী সচিবের কর্মনিষ্ঠা, মানবিক নেতৃত্ব, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং কমিশনের উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে তাঁর উল্লেখযোগ্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তার কর্মজীবনের অভিজ্ঞতা ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের সরকারি কর্মকর্তাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

বিদায়ী বক্তব্যে ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া পিএসসি চেয়ারম্যান, কমিশনের অন্যান্য সদস্য এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে দায়িত্ব পালন তার কর্মজীবনের একটি অত্যন্ত গৌরবময় অধ্যায়। দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে তিনি সবার আন্তরিক সহযোগিতা ও শুভকামনা পেয়েছেন, যা তিনি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।

অনুষ্ঠানের শেষে চেয়ারম্যান ও কমিশনের সদস্যদের পক্ষ থেকে বিদায়ী সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব নাসির উদ্দিন আহম্মেদ। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-কুক বৈঠক

অসম চুক্তি বাতিল ও নিজস্ব সম্পদ ব্যবহারের তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

দুই শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করলেন সেনাপ্রধান

ঈদে মিলাদুন্নবীতে ছুটি পাবেন না যারা

নৌপথের নাব্যতা ফেরাতে ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হবে: নৌ প্রতিমন্ত্রী

গুম, খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর

২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার

সাংবাদিক শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক