হোম > জাতীয়

ইসরাইলের পশ্চিম তীর দখল নীতির নিন্দা বাংলাদেশের

স্টাফ রিপোর্টার

ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনের পশ্চিম তীরকে যুক্ত করার জন্য একটি বিলের অনুমোদন দেওয়া হয়েছে। ইসরাইলি পার্লামেন্টে গৃহীত সেই খসড়া আইনের কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ইসরাইলের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশও।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানায় বাংলাদেশ। বিবৃতিতে অধিকৃত পশ্চিম তীরের ওপর ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেওয়ার লক্ষ্যে তেল আবিবের প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে দখলদারিত্ব অব্যাহত রাখছে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪ এর সুস্পষ্ট লঙ্ঘন।

বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই। ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক অভিমতকে স্বাগত জানিয়েছে। এই অভিমত ইসরাইলের আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দায়িত্বগুলোকে পুনর্ব্যক্ত করেছে।

বিবৃতিতে বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ সংস্কার, অর্থনীতি ও আওয়ামী লীগের ভবিষ্যৎ

‘জুলাই না হলে মন্ত্রী হতে পারতাম না’; এমপিদের বেতন প্রদানের দাবিতে নুরের সংহতি

ঢাকায় অন্তর্ভুক্ত হচ্ছে পূর্বাচল, এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের খসড়া

একদিনেই রাজধানীসহ তিন স্থানে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

দেশের রিজার্ভ কত বিলিয়ন ডলার, জানালো কেন্দ্রীয় ব্যাংক

প্রাথমিকে শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্তদের লাগাতার কর্মসূচি ঘোষণা

ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খানের পদত্যাগ

রানা প্লাজা ট্র্যাজেডি: বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার নিষ্পত্তির দাবি

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সংসদীয় শিষ্টাচার মানতে এমপিদের কড়া নির্দেশ স্পিকারের