হোম > জাতীয়

যমুনা অভিমুখে রোববার লং মার্চ ইবতেদায়ি শিক্ষকদের

স্টাফ রিপোর্টার

ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে। রোববার এই লং মার্চ করবে তারা। ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের গেজেট বৃহস্পতিবার বিকেলের মধ্যে প্রকাশ না করায় এ কর্মসূচির ঘোষণা দেয় তারা।

দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার ৯ মাস পার হলেও বাস্তবায়ন না হওয়ায়, দাবি আদায়ে পুনরায় আন্দোলনে এ ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

বৃহস্পতিবার আন্দোলনের ১৮তম দিনে নতুন এ ঘোষণা দেওয়া হয়েছে।

সব ইবতেদায়ি মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলন শুরু করেন শিক্ষকরা। এদিন টানা ১৮তম দিনে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিতে রয়েছেন তারা।

এর আগে বুধবার (২৯ অক্টোবর) সচিবালয় অভিমুখে শিক্ষকদের আন্দোলনে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করা হয়। তারপরও আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। দাবি আদায় না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশি হামলায় আহতদের চিকিৎসা ও পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম।

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ