হোম > জাতীয়

৪৮তম বিশেষ বিসিএসে অংশ নিলেন ৪১ হাজার প্রার্থী

স্টাফ রিপোর্টার

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এমসিকিউ পদ্ধতিতে দুই ঘন্টব্যাপী ২০০ নম্বরের লিখিত এই পরীক্ষায় ৪১ হাজার ২৫ জন প্রার্থী অংশ নেয় বলে সরকারী কর্ম কমিশন (পিএসসি) কর্তৃপক্ষ জানিয়েছেন।

পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল কেন্দ্রে সুষ্ঠুভাবে বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে জানানো হয়, ৪৮ তম এই বিসিএস থেকে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। এরমধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।

পিএসসি আগেই জানিয়েছিল, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

এমসিকিউ পদ্ধতিতে মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হয়। সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকার কথা জানায় পিএসসি।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের