হোম > জাতীয়

বৃষ্টির বিরতিতে সারাদেশে ভ্যাপসা গরম বাড়বে

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে আগামী বৃহস্পতিবার থেকে টানা চারদিন দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় তাপমাত্রা কিছুটা বেড়ে ভ্যাপসা গরম পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাত ৮টার দিকে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক আমার দেশকে বলেন, বুধবার ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে রোববার নাগাদ দেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। এ সময় তাপমাত্রা কিছুটা বেড়ে গরম বাড়তে পারে। তবে এ অবস্থা বেশিদিন স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই; আগামী ৬ এপ্রিল থেকে টানা কয়েকদিন সারাদেশেই বৃষ্টি বাড়বে।

এদিকে আজ সন্ধ্যায় আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এরপ্রভাবে আগামীকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় শেষের দিকে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে জানিয়েছে সংস্থাটি।

মুসলিম বাড়িতে আগুনের ভিডিওকে হিন্দুদের ঘরবাড়িতে আগুন দেওয়ার দৃশ্য বলে প্রচার

সারের দাবিতে বিক্ষোভ: মামলা-গ্রেপ্তারে উদ্বিগ্ন জাতীয় কৃষক শক্তি

পরিবহন খাত এখনো ‘মাফিয়াদের’ নিয়ন্ত্রণে: যাত্রী কল্যাণ সমিতি

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বাতিলের দাবি শীর্ষ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের

পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র—ভাবতে হবে’

‘পে-স্কেলের চূড়ান্ত গেজেট না হলেও বেতন দ্বিগুণের খবরে বেড়েছে দ্রব্যমূল’

বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন