হোম > জাতীয়

বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশের বিষয়ে অংশীজন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

‘‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫” বিষয়ে অংশীজনদের নিয়ে এক উমুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে রাজধানীর ইস্কাটনে বিটিসিএল এর সভাকক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে এই সভা আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ বলেন, প্রস্তাবিত এই অধ্যাদেশে ইন্টারনেট বন্ধের উপর নিষেধাজ্ঞা আরোপসহ বিদ্যমান আইন ও নীতিতে বেশ কিছু মৌলিক ও যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগখাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। তবে অংশীজনদের মতামতের ভিত্তিতে অধ্যাদেশে সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য অধ্যাদেশের খসড়া সংশ্লিষ্ট অংশীজন এবং সর্বসাধারণের অবগতি ও মতামত প্রদানের উদ্দেশ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করা আছে। জনগণ ও অংশীজনরা আগামী ১৫ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অধ্যাদেশের খসড়ার ওপর মতামত প্রদান করতে পারবেন।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তর সংস্থার প্রধান সহ অংশীজনদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ, জ্বালানি খাত নিয়ে আলোচনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আঞ্চলিক প্রধান নির্বাচনে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ

বিচারপতিদের নিরাপত্তা কমানোর পরিপত্র বাতিল চেয়ে রিট

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ সাদপন্থিদের ৭ দফা দাবি

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ও চাকরিচ্যুতদের মুখোমুখি অবস্থান

আদানির বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

নতুন পে স্কেল বাস্তবায়নে জারি হবে সাতটি পৃথক এসআরও