হোম > জাতীয়

ফ্যাসিস্ট সরকার জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে গেছে: প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দেশের জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে গেছে। দেশে গ্যাস উত্তোলনে কার্যকর পদক্ষেপ না নিয়ে দুর্নীতি ও লুটপাটের হীন উদ্দেশ্যে বিদেশ থেকে উচ্চ মূল্যে গ্যাস আমদানি করেছে। বিএনপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী শনিবার কুমিল্লা মুরাদনগরের শ্রিকাইল গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন।

পেট্রো বাংলার চেয়ারম্যান মো. এরফানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জ্বালানি বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম।

শ্রিকাইলের এ কূপ থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যোগ হবে বলে জানান বাপেক্সের কর্মকর্তারা। এখানে আনুমানিক তিন হাজার কোটি টাকার গ্যাস রয়েছে বলেও জানান কর্মকর্তারা। তারা জানান, এ গ্যাসের আমদানি মূল্যের হিসেবে আগামী ১০ বছরে দেশের প্রায় ৭ হাজার কোটি টাকার সাশ্রয় হবে।

গ্যাস কূপের স্থলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা গ্যাস উত্তোলন করে আমদানি নির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবো। গ্যাসের চাহিদা আমরা নিজস্ব সম্পদ দিয়ে পূরণ করবো। আমরা সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবো।

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক স্বাগত বক্তব্য রাখেন। ২৩ অনুসন্ধান কূপ খনন করে ৮ টি কূপে গ্যাস পেয়েছে বলে জানান তিনি।

সচিব বলেন, আমাদের আমদানি কমাতে হবে। এজন্য গ্যাস কূপ অনুসন্ধান কার্যক্রম বাড়াতে হবে।

তিনি বলেন, দেশীয় গ্যাস উত্তোলনের পরিমাণ বাড়িয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে হবে। আমাদের দেশীয় প্রাকৃতিক গ্যাসের দামের চেয়ে আমদানি করা গ্যাসের দাম কয়েক গুণ বেশি। ফলে আমাদের নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। বাপেক্সকে আরো শক্তিশালী করতে হবে।

পাঁচ সিটি প্রশাসকের দায়িত্বে বিএনপির যে নেতারা

কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে

দু-একদিনের মধ্যে বেশিরভাগ শ্রমিক বেতন-ভাতা পাবেন

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: পাট প্রতিমন্ত্রী

ডিএমপিতে বড় রদবদল

ফিটনেসবিহীন গাড়ি ও আইন না মানাই সড়ক দুর্ঘটনার কারণ

আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

মন্ত্রীর লোকদেখানো তৎপরতা নয়, যাত্রী হয়রানি বন্ধের তৎপরতা চাই

বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস