হোম > জাতীয়

আরো দুই জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে দুটি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মন্ত্রী বলেন, দিনাজপুরের কাহারোল উপজেলার একটি খালের উদ্বোধনী কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সেখানে কার্যক্রম চলমান রয়েছে। এপ্রিলে আরো দুটি খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যার একটি ঝিনাইদহের শৈলকুপা এবং অন্যটি ফেনীতে।

তিনি জানান, প্রধানমন্ত্রী সরাসরি দুই জেলায় গিয়ে এসব কর্মসূচির উদ্বোধন করবেন। পাশাপাশি মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও বিভিন্ন জেলায় কার্যক্রম তদারকি করছেন।

তিনি বলেন, ১৮০ দিনের নির্ধারিত সময়ের মধ্যে খাল খনন কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা দ্রুত বাস্তবায়ন এবং দৃশ্যমান করার বিষয়েও আলোচনা হয়।

মন্ত্রী আরো বলেন, দেশের অনেক নদী দখল ও দূষণের কারণে নষ্ট হয়ে গেছে। খাল খনন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। কোথাও শিল্পকারখানার বর্জ্য জমে আছে, আবার কোথাও খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে।

এসব খাল পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সমন্বিত উদ্যোগের মাধ্যমে সব সমস্যা সমাধান করে নির্ধারিত লক্ষ্য অর্জনের বিষয়ে সবাই আশাবাদী বলে উল্লেখ করেন মন্ত্রী।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, এটি কারিগরি পর্যায়ে আলোচনায় রয়েছে এবং বিশেষজ্ঞরা নিয়মিত কাজ করছেন।

ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তির মেয়াদ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে টেকনিক্যাল টিম কাজ করছে এবং নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

পাহাড়ধসের ঝুঁকি থেকে ২২১ পরিবারকে নিরাপদ আশ্রয়ে নিল সেনাবাহিনী

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান সরকারের

বাংলাদেশসহ ৭ দেশকে ভিসা নিয়ে সুখবর দিল সৌদি

বাঁশখালীর ‘নাগরিকত্ব’ পেলেন জামায়াত আমির

ডিসি-এসপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, গুরুত্ব পেল বন্যা পরিস্থিতি

বিয়ে বিচ্ছেদ করে বিপুল সম্পদের মালিক পুতুল

আনসার-ভিডিপি ব্যাংকে ১৫৩ সিনিয়র অফিসারের অভিষেক

মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার: মাহদী আমিন

এই দায় বিএনপিকে ১০০ বছর বহন করতে হবে: তাজুল

চট্টগ্রামে বন্যায় ত্রাণ-পুনর্বাসন তদারকির দায়িত্ব পেলেন জ্বালানি প্রতিমন্ত্রী