হোম > জাতীয়

অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

বুধবার রাজধানীর গুলশানে একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।

দেবপ্রিয় বলেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে, তাও চিন্তা করতে হবে। বিশেষ করে সংস্কার। তাদের এখন এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় এসে গেছে। পাশাপাশি এই অল্প সময়ে তারা আর কি কি অর্জন করে বের হয়ে যেতে চান তা বলার সময় হয়ে গেছে।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া- যতটুকু না করলেই নয় ততোটুক সংস্কার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এটা আমরা আবার অসংস্কার কার্যক্রমে চলে যাবো।

দেবপ্রিয় বলেন, কোন রাজনীতিবিদ যদি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করতে ব্যর্থ হয় তখনই রাষ্ট্র ব্যবস্থা ভেঙ্গে পড়ে। আর তখনই জরুরি ব্যবস্থা প্রয়োজন পড়ে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী