হোম > জাতীয়

এলপি গ্যাসের দাম কয়েক গুণ বাড়ানোর প্রস্তাব

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

এলপিজির মূল্যবৃদ্ধি ও ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে এ শুনানি শুরু হয়েছে।

শুনানিতে এলপিজি আমদানিকারকেরা বর্তমান কমিশন দুই থেকে আড়াই গুণ এবং পরিবেশকেরা তিন গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।

বিইআরসিতে জমা দেওয়া আবেদনে দেখা গেছে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের কমিশন ১৯১ টাকা থেকে বাড়িয়ে ওমেরা ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, পরিবেশকেরা কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং খুচরা বিক্রেতারা ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণের আবেদন করেছেন।

এলপিজি আমদানির ব্যবসায় নিবন্ধিত কোম্পানি রয়েছে ৩০টি। এর মধ্যে ছয়টি কোম্পানি নিয়মিত আমদানি করে। এ ছাড়া আমদানিকারকদের কাছ থেকে গ্যাস সংগ্রহ করে নিজস্ব প্ল্যান্টে সিলিন্ডারজাত করার কাজে যুক্ত রয়েছে ১২টি প্রতিষ্ঠান।

জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৫

বিমান বাহিনীর নিহত কর্মকর্তার নাকে রক্ত, শরীরে আঘাতের চিহ্ন নেই

এবার এইচএসসির ফল প্রকাশের স্থান পরিবর্তন

অভিযোগ আছে—অনেক বিচারক দুই-তিন ঘণ্টা আদালত করেন: আইনমন্ত্রী

উপনির্বাচনকে ছোট করে দেখছি না, জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে

ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: মীর শাহে আলম

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেরেবাংলা নগরে হচ্ছে না জাতীয় যুব মেলা, সারা দেশে আয়োজন

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই প্রকৌশলীর দুর্নীতি খতিয়ে দেখার নির্দেশ