হোম > জাতীয়

চার ছাত্র কাউন্সিলের মতো জাতীয় নির্বাচনেও ভোটার উপস্থিতি হবে

প্রেস সচিব শফিকুল ইসলাম

জেলা প্রতিনিধি, মাগুরা

চার ছাত্র কাউন্সিলের মতো জাতীয় নির্বাচনেও অনেক ভোটার উপস্থিতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকাল ১০টার দিকে মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে সব দল একসঙ্গে আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘দেশের আপামর জনসাধারণ ভোট দিতে আসবেন। ছাত্র কাউন্সিলের চারটা নির্বাচন হয়েছে। এখানে ভোটার উপস্থিতি অনেক। জাতীয় নির্বাচনে সবাই ভোট দিতে আসবে।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘গত ১৭ বছরে হাসিনার সময় আমরা কেউ ভোট দিতে পারিনি। হাসিনার এমপিরা ঘুষ খেতেন। প্রত্যেকটা নির্বাচনে টাকার বিনিময়ে প্রতিনিধি দিতেন। ওই টাকাটা রুলিং পার্টির নেতারা নিয়েছেন। যার ফলে জনগণ ভোট দিতে পারেনি।’

শফিকুল আলম বলেন, ‘নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এর মধ্যে কাজ করতে শুরু করেছে। বর্ষার মৌসুম শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে।’

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে

প্রাথমিকে শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, সামাজিক মাধ্যমে প্রচারে বাধা নেই

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে বাংলাদেশ-ইতালি

মানসম্মত ও সাশ্রয়ী ইন্টারনেট চান আইসিটি মন্ত্রী

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি