হোম > জাতীয়

ঢাকা সেনানিবাসে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান

স্টাফ রিপোর্টার

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঢাকা সেনানিবাসস্থ প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে প্রশাসনিক আওতাধীন বাহিনী সদর দপ্তর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে কর্মরত বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীগণের এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানদেরকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।

গত শনিবার ঢাকা সেনানিবাসস্থ শহিদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫৮ জন কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রেষ্ট ও প্রাইজবন্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের মহাপরিচালক নেছার আহমেদ খান। এছাড়া উপস্থিত ছিলেন পরিচালক মো. কামরুল ইসলাম ভূইয়া, পরিচালক আল ইমরানসহ বাহিনী সদর দপ্তর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে কর্মরত বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

সরকারি চাকুরেদের সুযোগ সুবিধায় বড় পরিবর্তন

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী