হোম > জাতীয়

ব্রিটিশ প্রশিক্ষণ কেন্দ্রে সেরা ক্যাডেট পুরস্কার পেলেন বাংলাদেশের রিফাত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট সাকিব আহসান রিফাত যুক্তরাজ্যের বিশ্বখ্যাত রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) থেকে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মান ‘ইন্টারন্যাশনাল সোর্ড অব অনার’ এবং ‘ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

সোমবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন নিজেদের ফেসবুকে পোস্টে এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ হাইকমিশন জানায়, অফিসার ক্যাডেট শাকিব আহসান রিফাত রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) থেকে সফলভাবে তার সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণ শেষে আর্মি ইন্ডিভিজুয়াল ট্রেনিং কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল নিক কাউলি ওবিই তার হাতে স্যান্ডহার্স্ট মেডেল তুলে দেন।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো অফিসার ক্যাডেট স্যান্ডহার্স্টের কমিশনিং কোর্সে সেরা আন্তর্জাতিক ক্যাডেট হিসেবে দ্য ইন্টারন্যাশনাল সোর্ড অর্জন করেন। একই সঙ্গে সব আন্তর্জাতিক ক্যাডেটের মধ্যে সামরিক দক্ষতা, একাডেমিক ফলাফল ও ব্যবহারিক মূল্যায়নে সর্বোচ্চ সাফল্যের জন্য তিনি লাভ করেন দ্য ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড।

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নিরলস কাজ করছেন জুবাইদা রহমান

জুয়া প্রতিরোধ আইনের খসড়া নীতিগত অনুমোদন

বগুড়া বিশ্ববিদ্যালয় আইনের খসড়া নীতিগত অনুমোদন

সরকারকে বিতর্কিত করার জন্য কাজ করছে পুলিশ: সংসদে সেলিম ভূঁইয়া

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার সহায়ক হিসেবে কাজ করবে: তথ্যমন্ত্রী

জুলাই আহত যোদ্ধাদের কর্মসংস্থান ও মাসিক ভাতার পরিকল্পনা আছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

কোনো দলই আমার দায়িত্ব নেয় না: সংসদে রুমিন ফারহানা

সুইস ব্যাংকে এক বছরে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ