হোম > জাতীয়

শনিবার ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আমার দেশ অনলাইন

জরুরি মেরামত কার্যক্রম পরিচালনার কারণে আগামী শনিবার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকার ধামরাই এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এ সময় ধামরাই উপকেন্দ্রের ১এ এবং ২বি ফিডার থেকে বিদ্যুৎ বিতরণ স্থগিত থাকবে।

শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. জিয়ারুল ইসলাম।

জোনাল অফিসের তথ্য অনুযায়ী, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের সময় ধামরাই পৌরসভাসহ সংশ্লিষ্ট কয়েকটি এলাকার ফিডার শাটডাউনের আওতায় থাকবে।

এর ফলে ১ নম্বর ফিডারের আওতাভুক্ত এলাকা ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, বউবাজার, নতুন দক্ষিণপাড়া, কমিশনার মোড়, খাতরা, বাসাইল, বাড়িগাঁও (আংশিক), লাড়ুয়াকুন্ডু, কসমস (আংশিক), কুল্লাসহ ১ নম্বর ফিডারের আওতাভুক্ত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ২ নম্বর ফিডারের আওতাভুক্ত ধামরাই বাজার, ধামরাই উপজেলা, পৌরসভা, লাকুরিয়াপাড়া, হুজুরিটোলা, বিজয়নগর, যাত্রাবাড়ী, সৈয়দপুর, পাঠানটোলা, পূর্ব কায়েতপাড়া, পশ্চিম কায়েতপাড়াসহ ২ নম্বর ফিডারের আওতাভুক্ত এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশের চামড়া শিল্প বিলিয়ন ডলারের রপ্তানি খাত হবে

সরকার ভবিষ্যতেও সমঅধিকারভিত্তিক রাষ্ট্রনীতি অনুসরণ করবে

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর

কাজী নজরুল-হাদির কবর জিয়ারত শেষে সীমান্তে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন তারেক রহমান

হাম ও উপসর্গে আরো ১২ শিশুর মৃত্যু

জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

সীমান্তে লাশ মাড়িয়ে দুটো দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না: আসিফ নজরুল

কৃষিতে দক্ষ জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

বর্তমান সরকারের উন্নয়নের ফাঁদে পড়ার প্রয়োজন নেই