হোম > জাতীয়

৫৮ দিনের নিষেধাজ্ঞার পর সাগরে মাছ ধরা শুরু

আতিকুর রহমান নগরী

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু হয়েছে। বুধবার রাত ১২টা পর্যন্ত মাছ ধারার ওপর নিষেধাজ্ঞা ছিলো। বৃহস্পতিবার ভোর থেকে পটুয়াখালীর ও বরিশালের জেলেরা মাছ ধরা শুরু করেন।

গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার। আগে এই নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ৬৫ দিন।

প্রতিবছর দেশে মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল ২০ মে থেকে ২৩ জুলাই, ৬৫ দিন। আর ভারত ছিলো ১৫ এপ্রিল থেকে ১৪ জুন, ৬১ দিন। জেলেদের অভিযোগ, বাংলাদেশের নিষেধাজ্ঞা বলবৎ থাকার মধ্যে প্রায় ৩৯ দিন ভারতীয় জেলেরা দেদারে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যান।

জেলেদের অভিযোগের পর সরকার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করে প্রজ্ঞাপন জারি করে, তাতে প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন নির্ধারণ করা হয়। একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও। এ ক্ষেত্রে ভারতের নিষেধাজ্ঞো বলবৎ থাকার দুই দিন আগে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে।

এমবি

মাদক কারবারি ও ছিনতাইকারীদের আইনের ফাঁকে আটকে রাখা যায় না

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী