হোম > জাতীয়

আজ থেকে নতুন সময়সূচিতে অফিস

আমার দেশ অনলাইন

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সরকারি-বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি আজ রোববার থেকে কার্যকর হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার এক প্রজ্ঞাপনে জানায়, দেশের সব সরকারি ও বেসরকারি অফিস রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

তবে জরুরি পরিষেবা এই সময়সূচির বাইরে থাকবে। আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

সরকারের সিদ্ধান্ত হলো জরুরি সেবা ছাড়া সব বিপণিবিতান (মার্কেট), অফিস ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টায় বন্ধ করতে হবে।

এদিকে গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আজ রোববার থেকে ব্যাংকগুলোর লেনদেন ও অফিস কার্যক্রম নিচের সময়সূচি অনুসরণ করবে—

ব্যাংকিং লেনদেনের সময়: রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

অফিস সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলো আগের নিয়মেই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’-এর নির্দেশনা বহাল থাকবে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় সরকার। গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলে।

সাইপ্রাসে এস আলমের সম্পদ জব্দ

সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব

‘সময় পাইলে ভারতের ঈদের দিনের ভিডিওগুলো একটু দেইখেন’

আমরা দেশকে একটা সুন্দর জায়গায় দেখতে চাই: প্রধানমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

ঈদের দিন রামিসার পরিবারকে সমবেদনা জানালেন রিজভী

সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

মন্ত্রীর হস্তক্ষেপে বাঁচল ‌‘ডোনাল্ড ট্রাম্প’, যা বলছে বিশ্ব গণমাধ্যম

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের দিনে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস